Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Ami Tomar Jole
Arzeen
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
আমি তোমার জলে ভাসবো বলে
অনেক সাগর পেছনে ফেলে
একা একা বেরিয়েছিলেম
ছিলেম অন্ধকারে
বলেছিলে তুমি আলো হয়ে
ভাসাবে আমায় জোছনাতে
বলেছিলে তুমি আলো হয়ে
ভাসাবে আমায় জোছনাতে
কোথায় তোমার আলো
এ কোন জোছনা কালো
আমার যত ভাবনাগুলো
তোমার আঙ্গুল পেয়েছিল
সেই ভরসায় ভাবেনি মন
সবটুকু কি সঠিক ছিল
মন আশাতে নামলো জলে
জলে বলে তুমি সেখানে
কোন অতলে রইলে ডুবে
পাই না তোমায় খুঁজে
বলেছিলে তুমি আলো হয়ে
ভাসাবে আমায় জোছনাতে
বলেছিলে তুমি আলো হয়ে
ভাসাবে আমায় জোছনাতে
কোথায় তোমার আলো
এ কোন জোছনা কালো
বলতে তুমি নিতুই রাতে
"ভয় পেয়ো না, রইবো সাথে"
আমার শত যন্ত্রণাতে
তোমার পরশ রইবে হাতে
সেই কথাগুলো বক্ষে ধরে
একলা ভাসি অশ্রুজলে
আমার যত ভ্রান্তি নিয়ে
বন্দি অন্ধকারে
বলেছিলে তুমি আলো হয়ে
ভাসাবে আমায় জোছনাতে
বলেছিলে তুমি আলো হয়ে
ভাসাবে আমায় জোছনাতে
কোথায় তোমার আলো
এ কোন জোছনা কালো