Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jalsaghar (Adrishyo Nagordolar Trip)
Anupam Roy
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
একটা লাল ঘুড়ি ওড়ে মিশকালো আকাশে
হাওয়ার গতি বাড়ে এই বৈশাখ মাসে
বনেদি বাড়ির ছাদে পায়রা উড়েছে যত
ঘর চিনে নিতে পারবে তো?
ভীষণ ধুলো ওড়ে, সব যাবে ঢেকে
তবু মানুষ খোঁজে অতীত, অতীত খোঁজে কাকে?
কেউ কথা তো রাখেনি আর জাহাজ ফেরেনি ঘরে
সারাবেলা একা নেশা করে
তবু যদি পারি
তোমায় একদিন দেখাবো
আমার জলসাঘরে
নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো
ওই লাল ঘুড়িটাকে কেউ নামাতে পারেনি
ওটা আপন মেজাজে, যেন কখনো হারেনি
যে রেখেছে সুতো হাতে, আঙুল কেটেছে তাতে
কেউ কি পেরেছে বোঝাতে?
যখন ছিল সময়, সবকিছুর ছিল মানে
এখন এই ক্ষত শুধু বাড়ে অপমানে
এক-দু' ফোঁটা বৃষ্টি গায়ে পড়বে, বিদ্যুৎ চমকাবে
হঠাৎ সুতোটা ছিঁড়ে যাবে
তবু যদি পারি
তোমায় একদিন দেখাবো
আমার জলসাঘরে
নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাবো