Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Amar Bhitor Bahire
Debadrito Chattopadhyay
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ
আমার মন ভুলায় রে
ওরে কার পানে মন হাত বাড়িয়ে
লুটিয়ে যায় ধুলায় রে
আমার মন ভোলায় রে
মন ভুলিয়ে হৃদয় খুঁজে ফেরে
অন্তরের একান্ত আপন সত্তাকে
সমগ্র চেতনা জুড়ে যার অধিষ্ঠান
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তার সুখ
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরণে মুক্তার সুখ
তেমনি তোমার গভীর চলা
তেমনি তোমার গভীর চলা
অন্তরের নীল বন্দরে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভালো আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আছো তুমি হৃদয় জুড়ে
আছো তুমি হৃদয় জুড়ে