Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Sarthak Janam Amar
Indranil Sen
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
সার্থক জনম, মা গো
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
জানি নে তোর ধনরতন
আছে কি না রানীর মতন
জানি নে তোর ধনরতন
আছে কি না রানীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায়
তোমার ছায়ায় এসে
শুধু জানি আমার অঙ্গ জুড়ায়
তোমার ছায়ায় এসে
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে
কোন বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল
কোন বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল
কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে
কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে
আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো
আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে