Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Shubhojatra
Rodoshi Isfar Fatemi
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
যেদিন তুমি কনকচাঁপা কানে গুঁজেছিলে
নীলাভ্র এক ছায়া ছিল তোমারই আড়ালে
আমার দিকে ডাগর চোখে তাকিয়েছিলে
ঠিক যেভাবে তুমি তাকাও আমার দিকে
সেদিন শেষ বাসে করে ফিরছিলাম ঘরে
থেকে যেতে চেয়েছিলাম তোমারই আশ্রয়ে
তবে কি এই আমাদের আকাঙ্ক্ষিত শুভযাত্রা
নিজেকে মনে মনে শুধাই বারেবারে
তোমায় পাওয়ার বড়ই সাধ ছিল
তবে সাধ্য ছিল না রে
ছিল না রে
বিচ্ছিন্ন হলো রাস্তার পর রাস্তা
তবে আমরা হলাম না
ছিল এক অশভনীয় ভয় জানিনা কি হয়
সকালের চাঁদটা ক্ষয়ে যায় কি না যায়
তবুও মনে বেজে চলছিল তোমার প্রতিধ্বনি
এসেছি তোমায় ভালোবাসতে তা না হলে আসিনি
তবে কি এই আমাদের আকাঙ্ক্ষিত শুভযাত্রা
নিজেকে মনে মনে শুধাই বারেবারে
তোমায় পাওয়ার বড়ই সাধ ছিল
তবে সাধ্য ছিল না রে
ছিল না রে