Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Fetus er Kanna
Aurthohin
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
বেঁচে ছিলাম জন্মাবার স্বপ্ন নিয়ে
মিশে ছিলাম তোমার রক্তস্রোতে
আলোর পথে হোঁচট খেয়ে দেখি
হারিয়ে গেছি আঁধারে
কালো জলে
কালো জলে
বেঁচে ছিলাম জন্মাবার স্বপ্ন নিয়ে
মিশে ছিলাম তোমার রক্তস্রোতে
আলোর পথে হোঁচট খেয়ে দেখি
হারিয়ে গেছি আঁধারে
কালো জলে
কালো জলে
ঝরবো আমি নোনা জলের বৃষ্টি হয়ে
তোমার গোপন অবসরে অলস চোখে
ভাঙ্গবো আমি ভোরের ওই শিশিরবিন্দু
কষ্টে গড়া সূর্যের
আর্তনাদে
আর্তনাদে
কষ্টের এই নষ্ট সময়ে
ছায়ার মাঝে বন্দী এ হৃদয়
মায়ার শূন্যতায় লুকাবো তোমায়
কষ্টে গড়া আলোর
আর্তনাদে
আর্তনাদে
ঝরবো আমি নোনা জলের বৃষ্টি হয়ে
তোমার গোপন অবসরে অলস চোখে
ভাঙ্গবো আমি ভোরের ওই শিশিরবিন্দু
কষ্টে গড়া সূর্যের
আর্তনাদে
আর্তনাদে
ভালোবাসার তীব্র জোছনা দিয়ে
পারোনি তুমি মমতায় বাঁধতে
নিষ্পাপ আমার প্রস্থান লেখা থাকবে না
সাজানো কোনো এপিটাফে