Karone Okarone
Popularity · Low
Listen
YouTube
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
কারণে অকারণে, বুঝে না বুঝে
কত দুঃখ তোমাকে দিয়েছি
নিজের অজান্তে কখনও মাঝে মাঝে
মনে মনে আমি কত কেঁদেছি
তোমাকে গানে গানে খুঁজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
সাগরের ঢেউ দূর থেকে কেউ
দেখে দেখে ভাবে আর ভাবে
একাকী ওই সাগরের ঢেউ
নেই তার আপন কেউ
তোমাকে গানে গানে খুঁজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
জীবন যখন যেভাবে যেমন
এভাবে হেঁসে খেলে যাবে এখন
মনের এই কি ভুল ছিল আমার
ভুল করে কি যে ভুল করেছি আবার
তোমাকে গানে গানে খুঁজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি
কারণে অকারণে, বুঝে না বুঝে
কত দুঃখ তোমাকে দিয়েছি
নিজের অজান্তে কখনও মাঝে মাঝে
মনে মনে আমি কত কেঁদেছি
তোমাকে গানে গানে খুঁজেছি
স্বপ্নেও খুঁজেছি
শুধু কেঁদে কেঁদে প্রতি রাতে
ঘুমিয়ে আমি পড়েছি