Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Satimir Rajani
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
সতিমির রজনী, সচকিত সজনী
শূন্য নিকুঞ্জ অরণ্য
সতিমির রজনী, সচকিত সজনী
শূন্য নিকুঞ্জ অরণ্য
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে
কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে
বালা বিরহবিষণ্ণ
সতিমির রজনী, সচকিত সজনী
শূন্য নিকুঞ্জ অরণ্য
নীল আকাশে, তারক ভাসে
যমুনা গাওত গান
পাদপ মরমর, নির্ঝর ঝরঝর
কুসুমিত বল্লিবিতান
তৃষিত নয়ানে, বন পথ পানে
নিরখে ব্যাকুল বালা
দেখ না পাওয়ে, আঁখ ফিরাওয়ে
গাঁথে বনফুলমালা
সহসা রাধা চাহল সচকিত
দূরে খেপল মালা
সহসা রাধা চাহল সচকিত
দূরে খেপল মালা
কহল সজনি শুন, বাঁশরি বাজে
কুঞ্জে আওল কালা
চকিত গহন নিশি, দূর দূর দিশি
বাজত বাঁশি সুতানে
কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা
কল কল কল্লোলগানে
ভণে ভানু, অব শুন গো কানু
পিয়াসিত গোপিনী প্রাণ
ভণে ভানু, অব শুন গো কানু
পিয়াসিত গোপিনী প্রাণ
তোঁহার পীরিত বিমল অমৃতরস
হরষে করবে পান
সতিমির রজনী, সচকিত সজনী
শূন্য নিকুঞ্জ অরণ্য