Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Rajpurite Bajai Banshi
Purba Dam
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান
পথে চলি, শুধায় পথিক, "কী নিলি তোর দান?"
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান
দেখাব যে সবার কাছে
এমন আমার কী-বা আছে
দেখাব যে সবার কাছে
এমন আমার কী-বা আছে
সঙ্গে আমার আছে শুধু এই ক'খানি গান
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান
ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন
অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন
ঘরে আমার রাখতে যে হয় বহু লোকের মন
অনেক বাঁশি, অনেক কাঁসি, অনেক আয়োজন
বঁধুর কাছে আসার বেলায়
গানটি শুধু নিলেম গলায়
বঁধুর কাছে আসার বেলায়
গানটি শুধু নিলেম গলায়
তারি গলার মাল্য করে করব মূল্যবান
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান
পথে চলি, শুধায় পথিক, "কী নিলি তোর দান?"
রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান