Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Brishti Nemche
Warfaze
Popularity · Moderate
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
বৃষ্টি নেমেছে
রিম-ঝিম-রিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে
মনে পড়ে যায় আমার গাঁ
বৃষ্টি নেমেছে
ঐ মাটির ভালোবাসায়
বারবার শুধু ডাকে
ফিরে আয়, আয়, আয়
স্মৃতির দুয়ার খুলে আমি
পায়ে চলেছি মেঠো পথে
কাশবন আর ঐ নদীর বাঁকে
আমি সুর করি
ঐ মাছরাঙা পাখির রঙে
আমি গান ধরি
ঐ শিস দেয়া পাখির ডাকে
স্মৃতির দুয়ার খুলে আমি
শুয়ে আছি কোনো বটতলে
নিঝুম আকাশে তারার হাসি
আমি সুর করি
ঐ নিঝুম রাতের কোলে
আমি গান ধরি
ঐ জেগে থাকা তারার ভাষায়
বৃষ্টি নেমেছে
রিম-ঝিম-রিম সুরের লহরী
নিঝুম রাতে
বৃষ্টি নেমেছে কত স্মৃতি বুকে নিয়ে
উদাস করেছে এই রাত
বৃষ্টি নেমেছে
ঐ মাটির ভালোবাসায়
বারবার শুধু ডাকে
ফিরে আয়, আয়, আয়