Skip to content

Ami Mukkhosukkho Manush

Nachiketa
Popularity · Low

YouTube

Searching YouTube...

Lyrics

আমি মুখখু সুখু মানুষ বাবু কিছুই জানি না, এই দেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখখু সুখু মানুষ বাবু কিছুই জানি না, আজকে যিনি দক্ষিণে... আজকে যিনি দক্ষিণে তে কালকে তিনি বামের, আজকে যিনি দক্ষিণে তে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। musical chair হয়েছে আর কি, যে পারছে বসে পড়ছে যেদিকে পারছে খালি হলেই হলো আর কি, সে কোনো চেয়ার হলেই হবে আর কি। হে হে. আজকে যিনি দক্ষিণে তে কালকে তিনি বামের, আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে. কে যে কখন এখন সবাই সবাই কে shelter দিচ্ছে, হচ্ছে না? এখন qualition হচ্ছে, এ ওর সাথে গান পেতে ফেলছে, ও ওর সাথে ফেলছে। কে যে কাকে সেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি।। ঠিক বলছি.? কথাই কথাই ধর্মঘট... (এখন যে কোনো issue তে হয়, আজকাল যে কোনো issue তেই ধর্মঘট ডাকা হয়, আপনি জানেনও না কী কারণে ধর্মঘট ডাকা হয়েছে, একটা organised সোর্স হলেই হবে আর কি, আমি তো ভাবছি এবার, ডাকাতরাও issue করে বলতে পারে - হে এই এলাকায় প্রতিরোধ হচ্ছে ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না। এই চল ত বনধ ডাকি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংহ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসি়েশন বলে। দেখবেন তখন পুলিশ ই তখন প্রটেকশন দিচ্ছেন, " হে ওরা বনধ ডেকেছেন আসুন আপনারা বেরোবেন" এটা কি? খালি organised হতে হবে। কথাই কথাই ধর্মঘট আর সবাই ধর্মঘটি, অধর্মিকের ধর্ম জ্ঞানে স্লোগান স্লোগান আর স্লোগানে গোলকধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধারী, মন্ত্রীরা সব হারামজাদা আস্ত বদের ধারী, তুরুক নাচে মন্ত্রী সভা এখন বাইজি বাড়ি।। আজকে যিনি কয়লা মন্ত্রী আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, (মানে specialised করার দরকার নেই, কয়লাও বুঝে নেবো, শিখাও বুঝে নেবো কোনো ব্যাপার না। আসলে মন্ত্রীত্ব টা চাই। কয়লা শিক্ষার কি পার্থক্য, আসল ত ব্যাপার টা জনগনকে সার্ফ করা নয়। কয়লা মন্ত্রী হলে কয়লা ঝারব, আর শিক্ষা মন্ত্রী হলে বইখাতা ঝারব। মানে ঝারা টাই বড় কথা আরকি। আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কালকে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা।। আর মানুষ শালা মাথামোটা... নিজেদের সম্পর্কে এর থেকে ভালো complement আর দিতে পারলাম না, এর থেকেও প্রচুর খারাপ দেওয়া, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ শালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, কথাই যাচ্ছেন? যায় একবার ভোট টা দিয়ে আসি. হে.হে... হে... আগের দিন মাংস তাংশ কিনে বৌদিকে বললো একটু ভালো করে আদা রসুন বেটে, ওটা দিয়ে ঘেঁটে একটু চেটে বানাবেন। ওটা খেতে যাচ্ছেন ভোট দিতে আরকি। করে ভোট দিতে গেলেন আরকি। কী হচ্ছে, গণতান্ত্রিক অধিকার আরকি। না এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে, এই লাস্ট corporation এর ভোট আমাদের ওখানে একজন জিতেছেন। দেখা যাচ্ছে ওই জেতার পরে যেটা হয়।জেতার পড়ে যেটা হয় আবির তাবির নিয়ে বেড়িয়েছেন, বেরিয়েছে আরকি। তারপর দেখি আমাদের অখানেরি একজন নাচছে, তো তাকে আমি জিজ্ঞেস করলাম "এই নাচ্ছিস কেনো.?" ভালো খবর নালটুদা জিতে গেছে। আমি বললাম"নালটুদা জিতে ছে তো তোর কি.?" আরে কাকা পল্টুদা হেরে গেছে, আমি বললাম পল্টুদা হেরে গেছে তো তোর কি.? বলল পল্টুদা চোর ছিল, বললাম আর নালটুদা.? বলে নালটুদা আরো বড় চোর ছিল। আমি বললাম ওহ মা. তাতে তুই নাচ্ছিস কেনো.? ও মাথা চুলকাচ্ছে।. ও আমি, আমি অভ্যেসে নাচি মায়রি. আর মানুষ শালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, আর মানুষ শালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, দেশের মানুষ তকন ছার মন্ত্রীগুলো কুলাঙ্গার. দেশের মানুষ তকন ছার মন্ত্রীগুলো কুলাঙ্গার, ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেঁচে।। কিন্তু এটাই শেষ কথা নয় শেষ কথা হচ্ছে আপনার আমার মত সাধারণ মানুষেরাই একদিন বলবে, বস্তি আমার উঠবে গড়ে আকাশ আলোয় উঠবে ভরে, জির্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার স্বাধীন হবে। পৃথিবী আবার স্বাধীন হবে।। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার স্বাধীন হবে, পৃথিবী অবর্স্বাধিন হবে।