Skip to content

2441139 - Bela Bose

Anjan Dutt; Neel Dutt; Sovan Mukherjee
Popularity · Low

Listen

YouTube

0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced

Lyrics

[Verse 1] চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না সমন্দটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও, বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? এখন আর কেউ আটকাতে পারবে না সমন্দটা এইবার তুমি ভেস্তে দিতে পারো মাকে বলে দাও, বিয়ে তুমি করছো না [Pre-Chorus] চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এই ওরা এগারোশো দেবে তিন মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছো না? [Chorus] এটা কি ২-৪-৪-১-১-৩-৯? বেলা বস তুমি পারছো কি শুনতে? ১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেবো না কিছুতেই আর হারাতে হ্যালো ২-৪-৪-১-১-৩-৯ দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার [Pre-Chorus] স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতোদিন ধরে এতো অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের উর্ধ্বশ্বাস, কত প্রতীক্ষা স্বপ্ন এবার হয়ে যাবে বেলা, সত্যি এতোদিন ধরে এতো অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের উর্ধ্বশ্বাস, কত প্রতীক্ষা [Verse 2] আর কিছুদিন তারপর বেলা মুক্তি কসবার ঐ নীল দেওয়ালের ঘর সাদা-কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার-আমার লাল-নীল সংসার [Chorus] এটা কি ২-৪-৪-১-১-৩-৯? বেলা বস তুমি পারছো কি শুনতে? ১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেবো না কিছুতেই আর হারাতে হ্যালো ২-৪-৪-১-১-৩-৯ দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার [Verse 3] চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির, হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? চুপ করে কেন একি বেলা তুমি কাঁদছো? চাকরিটা আমি পেয়ে গেছি সত্যি কান্নাকাটির, হল্লাহাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি? [Chorus] এটা কি ২-৪-৪-১-১-৩-৯? বেলা বস তুমি পারছো কি শুনতে? ১০-১২ বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেবো না কিছুতেই আর হারাতে হ্যালো ২-৪-৪-১-১-৩-৯ দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনের জরুরি, খুব জরুরি দরকার [Outro] হ্যালো ২-৪-৪-১-১-৩-৯ ২-৪-৪-১-১-৩-৯ দুচ্ছাই ২-৪-৪-১-১-৩-৯ হ্যালো ২-৪-৪-১-১-৩-৯ হ্যালো ২-৪-৪-১-১-৩-৯ ২-৪-৪-১-১-৩-৯ ২-৪-৪-১-১-৩-৯ ২-৪-৪-১-১-৩-৯