Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Dhonilo Aobhano Madhuro Gombhiro
Swagatalakshmi Dasgupta
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে
দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে
হেরো গো অন্তরে অরূপসুন্দরে
নিখিল সংসারে পরমবন্ধুরে
হেরো গো অন্তরে অরূপসুন্দরে
নিখিল সংসারে পরমবন্ধুরে
এসো আনন্দিত মিলন-অঙ্গনে শোভন মঙ্গল সাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে
দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে
কলুষ কল্মষ বিরোধ বিদ্বেষ
হউক নির্মল, হউক নিঃশেষ
চিত্তে হোক যত বিঘ্ন অপগত
নিত্য কল্যাণকাজে
স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম
পূর্ব-পশ্চিম বন্ধুসঙ্গম
স্বর তরঙ্গিয়া গাও বিহঙ্গম
পূর্ব-পশ্চিম বন্ধুসঙ্গম
মৈত্রীবন্ধনপুণ্যমন্ত্র-পবিত্র বিশ্বসমাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে
ধ্বনিল আহ্বান মধুর গম্ভীর প্রভাত-অম্বর-মাঝে
দিকে দিগন্তরে ভুবনমন্দিরে শান্তিসঙ্গীত বাজে
ধ্বনিল রে, ধ্বনিল রে