Skip to content
Lyric
Dive
Public playlists
My playlists
Search
Sign in
Jibanta Tar Rajpath Noy
Bappi Lahiri
Popularity · Low
+
🇧🇩 Bangla · Original
0
0
Listen
YouTube
1
2
3
0:00 / 0:00
Loading YouTube player...
Lyrics offset
Synced
Lyrics
Original
Translation
Bilingual
বাঘ ভাল্লুক নয়
একটা মানুষেরই গল্প শোনো বলি
সে দহনজ্বালায় জ্বলে মরে
প্রতিকারের আশায় ঘোরে
জীবনটা তার রাজপথ নয়
অন্ধ সে এক গলি
মানুষ হয়ে জন্ম নিয়েও নয় সে তবু মানুষ
স্বপ্ন যে তার হাওয়ায় ওড়ায় কাগজের এক ফানুস
ফুল হয়ে সে ফুটল না তো
গন্ধে ভরে উঠল না তো
ঝড়ের হাওয়ায় ঝরে গেল
এমনই এক কলি
জীবনটা তার রাজপথ নয়
অন্ধ সে এক গলি
অবিচারের বদলা নিতে জ্বাললো আগুন চোখে
নিঠুর সমাজ দিলো না তো বাঁচতে যে তাই ওকে
কালবৈশাখী ঝড় হল সে
সবার কাছেই পর হলো সে
বিবেকটা তার হয়নি তো ছাই
মরণচিতায় জ্বলি
জীবনটা তার রাজপথ নয়
অন্ধ সে এক গলি
ভেঙে দিল নিয়তি তার স্বপ্নভরা বাসা
বুঝলো না কেউ কোনোদিনই তার বোবা বুকের ভাষা
গল্প যে তার ফুরিয়ে গেল
নটে গাছটি মুড়িয়ে গেল
জন্মদিনের শুভেচ্ছা নাও
বিদায়, বন্ধু, চলি
জীবনটা তার রাজপথ নয়
অন্ধ সে এক গলি
বিদায়, বন্ধু, এবার চলি
বিদায়, বন্ধু, এবার আমি চলি